ধামরাই, ঢাকা
মাইক্রোসফট গ্লোবাল ট্রেইনিং পার্টনার
You are here : Home/মাইক্রোসফট গ্লোবাল ট্রেইনিং পার্টনার


সাসটেইন্যাবল ডিসএ্যাডভান্টেজড ডেভলপমেন্ট ফাউন্ডেশন- এসডিডিএফ

সুবিধাবঞ্চিতদের ক্ষমতায়ন, টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ।

মাইক্রোসফট গ্লোবাল ট্রেইনিং পার্টনার (Microsoft Global Training Partner - GTP) হলো একটি আন্তর্জাতিক প্রোগ্রাম যা শিক্ষকদের এবং শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যর জন্য পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ প্রদান করে। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো মাইক্রোসফটের শিক্ষা প্রযুক্তি ও সমাধানগুলোর কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং ডিজিটাল রূপান্তরের মাধ্যমে শিক্ষার মান উন্নত করা।

ডিজিটাল স্কিল ও প্রোডাক্টিভিটি 

আমরা Microsoft 365 Education-এর মাধ্যমে শিক্ষার্থীরা Word, Excel, PowerPoint, OneNote এবং Teams-এর মতো টুল ব্যবহার করে ডিজিটাল দক্ষতা অর্জন করে থাকি। পাশাপাশি তাদের লেখালেখি, উপস্থাপনা, দলগত কাজ এবং ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণে সহায়তা করে থাকি।

গেম-ভিত্তিক ও সৃজনশীল শিক্ষা

আমরা Minecraft Education Edition-এর মাধ্যমে শিক্ষার্থীরা গেমের মাধ্যমে কোডিং, গণিত, বিজ্ঞান ও পরিবেশ শিক্ষা প্রদানে সহায়তা করে থাকি। যা তাদের সৃজনশীলতা, সমস্যা সমাধান এবং দলগত কাজের দক্ষতা বাড়াতে সহায়তা করে থাকে।

ক্যারিয়ার প্রস্তুতি ও প্রযুক্তি প্রশিক্ষণ

আমাদের নিজস্ব প্ল্যাটফর্মে Microsoft Learn, AI Classroom, এবং Imagine Academy-এর মতো প্ল্যাটফর্মে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি ও প্রোগ্রামিং শেখে। এই প্রশিক্ষণগুলো তাদের ভবিষ্যতের চাকরি ও ক্যারিয়ারের জন্য প্রস্তুত করে তোলে।

বাংলাদেশে আমরাই প্রথম এবং একমাত্র মাইক্রোসফটের গ্লোবাল ট্রেনিং পার্টনার

আমাদের পার্টনারশীপ ভেরিফাই করুন. (এখানে ক্লিক করুন)

 বিশ্বস্ত সহযোগিতা

দক্ষতা, উৎকর্ষতা এবং নির্ভরতা

পেশাগত উন্নয়ন

শিক্ষক ও শিক্ষা নেতাদের জন্য মাইক্রোসফট টুলস (যেমন Microsoft 365 Education, Teams, Minecraft Education ইত্যাদি) ব্যবহারে প্রশিক্ষণ প্রদান।

ডিজিটাল রূপান্তর

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক শিক্ষণ পদ্ধতি ও ভবিষ্যত-প্রস্তুত দক্ষতা অর্জনে সহায়তা করা।

সার্টিফিকেশন ও ব্যাজ

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সার্টিফিকেট ও ডিজিটাল ব্যাজ পেতে পারেন, যা তাদের দক্ষতা স্বীকৃত করে।

গ্লোবাল নেটওয়ার্ক

অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও প্রশিক্ষকদের একটি বৈশ্বিক কমিউনিটির অংশ হওয়ার সুযোগ থাকে, যেখানে তারা অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করতে পারেন।

এডু সেন্টার

প্রশিক্ষণ উপকরণ, কোড, ও রিসোর্সের একটি সমৃদ্ধ ভাণ্ডার যেখানে শিক্ষকরা নিজেরা শিখতে পারেন এবং অন্যদের শেখাতে পারেন

শিক্ষা কার্যক্রমের ক্ষেত্র

আমরা আমরা প্রযুক্তি-ভিত্তিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে শেখার সুযোগ করে দেই। এর মধ্যে রয়েছে Microsoft 365 Education, যা Word, Excel, PowerPoint ও Teams-এর মতো টুল ব্যবহার করে ভার্চুয়াল ক্লাস ও ডিজিটাল দক্ষতা গড়ে তোলে। Minecraft Education Edition গেম-ভিত্তিক শেখার মাধ্যমে শিক্ষার্থীদের কোডিং, গণিত ও সৃজনশীলতা বিকাশে সহায়তা করে। এছাড়া, Microsoft Learn ও AI Initiatives এর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং ও প্রোগ্রামিং শেখার সুযোগ পান, যা তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলে।

01

ডিজিটাল দক্ষতা উন্নয়ন 

শিক্ষক ও শিক্ষার্থীদের Microsoft 365, Teams, OneNote, এবং অন্যান্য টুল ব্যবহারে দক্ষ করে তোলা।

02

শিক্ষক পেশাগত উন্নয়ন 

শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে আধুনিক শিক্ষণ কৌশল, হাইব্রিড লার্নিং এবং প্রযুক্তি-ভিত্তিক পাঠ পরিকল্পনা শেখানো হয়।

03

ফিউচার-রেডি টেকনোলজি

শিক্ষার্থীদের জন্য কোডিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, Minecraft Education ইত্যাদির মাধ্যমে ২১ শতকের দক্ষতা অর্জনের সুযোগ।